এস এস এল কমার্জের এস্ক্রো ভেরিফিকেশন ফ্যাসিলিটেটর ই কুরিয়ার
এখন থেকে এস এস এল কমার্জ এর পক্ষ হয়ে এস্ক্রো ভেরিফিকেশন ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করবে ই কুরিয়ার। এ লক্ষ্যে দেশের প্রথম এই অনলাইন পেমেন্ট গেটওয়ে কোম্পনির সঙ্গে চুক্তি করলো ডিজিটাল কুরিয়ার সেবাদানকারী প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ঢাকার কারওয়ান বাজারে এসএসএল কমার্জ এর প্রধান কার্যালয়ে সম্পাদিত এই চুক্তির ফলে একইসঙ্গে আগামী দিনগুলোতে সারা বাংলাদেশে এস এল কমার্জ এর সকল মার্চেন্টদের লজিস্টিকস ডেলিভারি করবে ই কুরিয়ার।
ই কুরিয়ারের পক্ষ থেকে প্রতিষ্ঠানটি সিইও বিপ্লব জি রাহুল ও ডেপুটি ডিরেক্টর মোহাম্মাদ নায়ীম আকতার এবং এস এস এল কমার্জ এর পক্ষ থেকে ডেপুটি চিফ টেকনিক্যাল অফিসার মোঃ ইফতেখার আলম ইশাক তায়াব হোসেইন চৌধুরী, সল্যুশন আরকিটেক্ট ম্যানেজার সুশান্ত কুমার রায়, ডেপুটি ম্যানেজার মহিউদ্দিন কাজী চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ই কুরিয়ার বাংলাদেশের বিপ্লব জি রাহুল বলেন, ”আমরা শুধু একটি প্রডাক্টকেই গ্রাহকের হাতে পৌঁছে দেই না, আমরা বিশ্বাস করি, আমরা গ্রাহক ও প্রেরকের সাথে মিশে থাকা অনুভূতিকে পৌঁছে দেই স্ব-যত্নে । আর তাই, এই প্রডাক্টের সুরক্ষার দ্বায়িত্বটা আমাদেরই। এস এল কমার্জ এর পক্ষ হয়ে তাদের মার্চেণ্টদের কাছে এস্ক্রো ভেরিফিকেশন ফ্যাসিলেটেটর এবং লজিস্টিকস ডেলিভারি পার্টনার হিসেবে কাজ করা আমাদের জন্য এক অন্য রকম অনুভূতি।
এস এস এল কমার্জ - এর মোঃ ইফতেখার আলম ইশাক বলেন, “ডিজিটাল বাংলাদেশে আজ এক নতুন যুগের সূচনা হলো। আমরা বিশ্বাস করি, সঠিকভাবে পেমেন্ট এবং দ্রুত সময়ে মার্চেণ্টদের কাছে লজিস্টিকস পৌঁছে দেওয়ায় ক্ষেত্রে ই কুরিয়ার দৃঢ়ভাবে কাজ করে যাবে। ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন এখন হাতের মুঠোয় এবং ই কুরিয়ার ও এস এস এলম কমার্জ একসাথে ডিজিটাইজিং সেবা প্রদান করে দেশের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাবে দুর্বার গতিতে।